এম শাহীন আল আমীন, জামালপুর :
জামালপুরের বকশীগঞ্জ ইপজেলার নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে নীলাক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন,জামালপুর জেলা আওয়ামীলীগের নেতা রেজাউল করিম রেজনু সিআইপি।
বিশেষ অতিথি ছিলেন, বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবুল তালুকদার, জয়নাল আবেদীন, আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজ উদ্দিন, নজরুল ইসলাম সাত্তার, নুরল আমীন ফুরকান, সেলিম রেজা, সাংগাঠনিক সম্পাদক সেলিম রেজা, আব্দুল্লাহ হিল আল আমীন, আব্দুল্লাহ আল মুখায়েজ খোকন, অর্থ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন জুল ফিকার ও বজলুর রহমান দুদু।
। প্রধান বক্তা ছিলেন বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন। বর্ধিত সভায় সভাপত্বি করেন নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল ইসলাম খোকা। সভা সঞ্চালনা করেন নীলাক্ষিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মিষ্টার। সভায় বক্তারা সংগঠনের সার্বিক বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।
Leave a Reply