বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতার দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন ভাতার দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফরিদুল ইসলাম রানা
লালমনিরহাট জেলা প্রতিনিধি

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন (বিএপিএস)নীলফামারী ও লালমনিরহাট জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাটের পাটগ্রামে শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় পাটগ্রাম পৌরসভা ভবন প্রাঙ্গনে , সম্মেলন প্রস্তুতি কমিটি ও সচিব পাটগ্রাম পৌরসভার আহ্বায়ক মোঃ আশরাফুজ্জামানের সভাপতিত্বে, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অনুপ কুমার রায়ের সঞ্চালনায় রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন -ভাতার দাবীতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে।

এ সময় বক্তারা বেতন ভাতার দাবিতে তাদের বিভিন্ন বিষয় তুলে ধরেন।তারা বলেন,পৌরসভার কর্মচারীরা যদি বেতন না পায় তাহলে পৌর কর্মকর্তারা কিভাবে বেতন নেন। কর্মচারীরা আপনাদের জন্য মাঠে গিয়ে ট্যাক্স তুলে নিয়ে এসে আপনাদের হাতে দেয় অথচ আপনারা তাদেরকে বেতন দিতে পারেন না। কর্মচারীরা তাদের সন্তানদের স্কুলে বেতন দিতে পারে না এটা মেনে নেয়া যায় না। অতি শিঘ্রই আমাদের বেতনের নিশ্চয়তা চাই দিতে হবে।
এ সময় বাংলাদেশ পৌরসভা এসোসিয়েশনের সভাপতি আলিম মোল্লা বলেন,পৌর মেয়রবৃন্দের সহোযোগিতায় আমরা আমাদের আন্দোলন চালিয়ে যেতে চাই। “ভাত দে -না হয় মানচিত্র খাবো” এমন যেন না হয় আমাদের সংগঠনের সদস্যদের।তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন,আপনারা অধিকার আদায়ে যে কোন সময়ে যে কোন মুহূর্তে আন্দোলনের ডাকে সবাই প্রস্তুত থাকেন। বিএপিএস
অধিকার আদায় না করে বেতন ভাতার দাবী থেকে এক বিন্দু পিছ পা হবে না ।

প্রধান অতিথি রাশেদুল ইসলাম সুইট বলেন,আন্দোলনের নাম করে জালাও-পোড়াওয়ের আন্দোলন করলে আমি আপনাদের পাশে থাকব না। আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ তাহলেই আমি আপনাদের পাশে থেকে রাজপথে নেমে আনদোলনে যোগ দিব।
আলোচনা শেষে লালমনিরহাট ও নীলফামারী জেলার ত্রি-বার্ষিক সম্মেলনের নতুন কমিটিকে অভিনন্দন জানান বক্তারা।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃরাশেদুল ইসলাম সুইট মেয়র পাটগ্রাম পৌরসভা,বিএপিএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জিসান বাবু,লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃরেজাউল করিম স্বপন ও অন্যান্য পৌরসভার মেয়রবৃন্দসহ
বিএপিএস এসোসিয়েশনর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন পত্র পত্রিকা এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com