শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১২:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
এনওসি ছাড়া সাতদিনই ফিরবে বাংলাদেশিরা

এনওসি ছাড়া সাতদিনই ফিরবে বাংলাদেশিরা

মো: নয়ন হোসেন , শার্শা ( যশোর ) প্রতিনিধিঃ

বাংলাদেশে ও তার পার্শ্ববর্তী দেশগুলোতে কভিড-১৯ পরিস্থিতি উন্নত হওয়ায় স্থলবন্দর দিয়ে পাসপোর্টযাত্রীদের চলাচল শিথিল করা হয়েছে। চলতি বছরের ২ এপ্রিল থেকে যে বিধিনিষেধ ছিল তা শিথিল করার জন্য আন্তঃমন্ত্রণালয় পরামর্শের পরিপেক্ষিতে ১৬ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়।

অনাপত্তিপত্র (এনওসি) ছাড়া সপ্তাহের সাত দিন ভারত থেকে ফিরতে পারবেন বাংলাদেশিরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসার জন্য ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশিদের ভিসার মেয়াদ ১৫ দিনের কম আছে তারা বেনাপোল, আখাউড়া ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। সেজন্য তাদের দিল্লি, কলকাতা বা আগরতলায় বাংলাদেশ মিশন থেকে অনুমতি নিতে হবে না বর্তমানে চলাচলকারী ছয়টি স্থলবন্দর ও পাঁচটি স্থল শুল্ক স্টেশন যাত্রীদের চলাচলের জন্য আগামী রোববার থেকে খোলা হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি আদেশ আমাদের এখানে এসেছে। সেখানে সপ্তাহে সাতদিন দুই দেশের যাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন। এসময় এনওসি না লাগলেও তাদের করোনা নেগেটিভ সনদ সঙ্গে আনতে হবে।

এ বিষয়ে শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী বলেন, যেসব যাত্রীর করোনার উপসর্গ বা পজিটিভ থাকবে তাদের অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com