বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের উদ্যোগে কর্মশালা

বকশীগঞ্জে হাইওয়ে পুলিশের উদ্যোগে কর্মশালা

এম শাহীন আল আমীন, জামালপুর।।

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে গণপরিবহনের চালক, হেলপারদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে প্রশিক্ষন কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজামাল সেন্ট্রাল প্লাজায় বকশীগঞ্জ হাইওয়ে থানার আয়োজিত কর্মশালা ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য ও বাস মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন বকশীগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি আশেক আলী ও সাধারন সম্পাদক মিষ্টার রানা। এসময় কর্মশালা ও আলোচনা সভায় বকশীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে আগত শতাধিক পরিবহন মালিক, চালক ও হেলপার অংশ নেন।
বক্তারা বলেন,সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালকদের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া গাড়ি চালানোর পূর্বে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নেয়া, মহাসড়কে হেলপার দিয়ে কিংবা চোখে ঘুম নিয়ে গাড়ি না চালাতে পরামর্শ দেয়া হয়।তিনি আরও বলেন, চালকদের পাশাপাশি পথচারীদেরও সতর্কতার সহিত রাস্তা পারাপার হতে হবে। চালক, হেলপার ও পথচারী, সকলের সচেতনতায় দূর্ঘটনা কমিয়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com