বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সাভারে স্কুলে স্কুলে ছাত্রলীগের মাক্স বিতরণ

সাভারে স্কুলে স্কুলে ছাত্রলীগের মাক্স বিতরণ

সোহেল রানা, সাভার (ঢাকা):

বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনতা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি মহামারীর শুরু থেকেই অব্যাহত রেখেছে ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে সাভার উপজেলা ও পৌরসভায় অবস্থিত স্কুলে স্কুলে মাস্ক বিতরণ করেছেন ঢাকা জেলা উত্তর শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় কোমলমতি শিক্ষার্থীদের মাস্ক পরতে সচেতন করা হয়।

কর্মসূচি সম্পর্কে ঢাকা জেলা উত্তর শাখার
উপ-দপ্তর সম্পাদক মোহাম্মদ হান্নান সাকিব বলেন, ‘করোনাকে প্রতিরোধ করতে মাস্ক পরা জরুরি। শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম।’ আজ স্কুল কতৃপক্ষকে সাথে নিয়ে সাভার পৌরসভার হানাডা স্কলার্স স্কুল এবং রেডিও কলোনী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে মাক্স বিতরণ করা হয়েছে। এ কর্মসূচি চলমান থাকবে সাথে সামর্থ্যহীন পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে খাতা কলম দেওয়া হবে। এসময় ছাত্রলীগের তৈমুর রেজা আকন্দ দূর্জয়, ওমর ফারুকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি ইঞ্জিনিয়ার মো: সাইদুল ইসলাম ।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনা সংক্রমণ ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে সরকার ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে। পরে কয়েক দফা চেষ্টা করেও এই মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা সম্ভব হয়নি। দীর্ঘ দিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। চলমান এই ছুটির পর চলতি মাসের ১২ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে।

সম্প্রতি সচিব সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন। এর পর থেকেই জোরেশোরে প্রস্তুতি নিতে শুরু করেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com