মাদারগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর ) বিকালে স্থানীয় মির্জা আজম সাংস্কৃতিক কেন্দ্র মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। চরপাকেরদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলামের সঞ্চালায় ও সভাপতি মনজুরুল করিমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এড.বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ আল আমিন চান,সদস্য অধ্যক্ষ গোলাম রব্বানী ও মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির।
সম্মেলন উদ্বোধন করেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে সভাপতি মনজুরুল করিম ও সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম কে পুনোরায় নির্বাচন হয় এবং রেজাউল হোহাগ কে যুগ্ন সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। এ কমিটি আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবে।
Leave a Reply