বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নাটোরে চড় আর থাপ্পড় ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে অনুষ্ঠিত যুবলীগের বর্ধিত সভা

নাটোরে চড় আর থাপ্পড় ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে অনুষ্ঠিত যুবলীগের বর্ধিত সভা

ইমাম হাছাইন পিন্টু, নাটোর

চড় থাপ্পড় আর নেতা-কর্মিদের ধাক্কাধাক্কির মধ্যে দিয়ে নাটোরে জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের আলাইপুস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা যুবলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছায় সভাস্থলে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই দলীয় নেতা-কর্মিদের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরক্ষনেই কেন্দ্রীয় নেতাদের সামনেই অডিটোরিয়ামে ধাক্কাধাক্কি ও চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। একে অপরকে চড় থাপ্পরও মারতে দেখা যায়। পরে কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সভাস্থলের পরিবেশ স্বাভাবিক রাখতে আইন শৃংখলা বাহিনীর সদস্যকে নিয়োজিত করে প্রশাসন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম জোয়ার্দার সৈকত, উপ দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা,নাটোর জেলা যুবলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বাশিরুর রহমান চৌধুরী,সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব সহ নেতা-কর্মিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com