বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধায় দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন, কবিতা খানম

গাইবান্ধায় দেলওয়ার হোসেন চৌধুরী স্মৃতি পাঠাগার উদ্বোধন করেন, কবিতা খানম

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ীতে মরহুম ডা. দেলওয়ার হোসেন চৌধুরীর নামানুসারে ডা. দেলওয়ার হোসেন চৌধুরীর স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে ।
বাংলাদেশ নির্বাচন কমিশনার(ইসি) বেগম কবিতা খানম চৌধুরী প্রধান অতিথির হিসাবে উপস্থিত থেকে এ পাঠাগার উদ্বোধন করেন ।

এসময় বাংলাদেশ নির্বাচন কমিশনার(ইসি) বেগম কবিতা খানম চৌধুরী বলেছেন, যে জীবনের উদারতা-মানবতা নেই সেটা জীবন নয়। বই পড়ার অভ্যাস কোনোদিন মানুষকে ধ্বংস করে না বরং উজ্জীবিত করে ।

১৭ সেপ্টেম্বর শুক্রবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের পার্বতীপুরের পাশের গ্রামের ঠুটিয়াপাকুর বাজারে পাঠাগার উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাঁর নানা শ্বশুর মরহুম ডা. দেলওয়ার হোসেন চৌধুরীর নামানুসারে এই স্মৃতি পাঠাগারটি উদ্বোধন করা হয়।

বেগম কবিতা খানম চৌধুরী আরও বলেন, ধ্বংসের নেশা থেকে বেরিয়ে এসে বই পড়ার নেশায় ধাবিত হতে হবে। ছেলে-মেয়েদের মানুষ হিসেবে গড়ে তুলতে হলে নিজেদের স্বার্থের ব্যস্ততার মোহ সম্বরণ করতে হবে।

বাংলাদেশ হেরিটেজ স্ট্যাডি এন্ড ডেভলপমেন্ট ফাউন্ডেশন পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি মো.মারুফ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হেরিটেজ বাংলাদেশের উপদেষ্টা মো.জাকির হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল)উদয় কুমার সাহা, থানার ওসি মো. মাসুদ রানা, উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম, অধ্যক্ষ মো. ছাইফুলার রহমান তোতা চৌধুরী, বাংলাদেশ হেরিটেজ স্টাডি এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গাইবান্ধা শাখার সভাপতি ও প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কেএম নেয়ামুল আহসান পাভেল, প্রধান শিক্ষক পারভীন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com