দিলোয়ার হোসাইন নানক, কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জের করিমগঞ্জের জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে বালিয়াবাড়ী বাজারে এই পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মো:মিজানুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক মো:মীর হোসেন মিরাজের পরিচালনায় পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও করিমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নাসিরুল ইসলাম খান আওলাদ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান,করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির স্বপন ভান্ডারী,আওয়ামী লীগ নেতা ও আসন্ন জয়কা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম শাফি,আওয়ামী লীগ নেতা ও নবধারা বার্তা কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এডভোকেট মো:মজিবুল হক চন্নু,কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: আলী আসকর খোকন প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম,মো:মোস্তুফা,এম কাউছার ফাহিম,সুমন মাষ্টার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ব্যবসায়ী আল মামুন সহ ইউনিয়ন আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
জয়কা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর হোসেন মিরাজ নব কমিটির নেতৃবৃন্দের নাম পাঠ করে সকলকে পরিচয় করিয়ে দেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আওয়ামী লীগ এদেশের গণমানুষের সংগঠন।আওয়ামী লীগের উপর মানুষের আস্তা আছে,আমাদের সেই আস্তা ধরে রেখে গণমানুষের জন্য কাজ করতে হবে।মাদক সন্ত্রাস মুক্ত করিমগঞ্জ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে, তিনি তৃণমূলের মানুষের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের কথা পৌঁছে দিতে সকলকে আহবান জানান। নতুন কমিটির সবাইকে আসন্ন ইউপি নির্বাচনে দলের কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করার আহবান জানান তিনি।
Leave a Reply