বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভাসানচর পালানো আরও ২৬ রোহিঙ্গা আটক

ভাসানচর পালানো আরও ২৬ রোহিঙ্গা আটক


নোয়াখালী প্রতিনিধি


নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালানোর সময় ৩ দালাল সহ আরও ২৬ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে আটককৃত রোহিঙ্গাদের ভাসানচর থানায় সোপর্দ করা হয়েছে। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতে তাদের স্বর্ণদ্বীপের চর থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গারা হলো, ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের ১১ নম্বর ক্লাস্টারের মৃত শুক্কুরের ছেলে রহিম (৩৮) তার স্ত্রী নুর বাহার (২৭) ও সন্তান শওকত আরা (১৪), আয়শা (১০), তোফায়দুল (৫) মরিয়ম (৯ মাস)। ৫৪ নম্বর ক্লাস্টারের জলিলুর রহমান (৫০) তার মেয়ে ফাতেমা (২৫), নুর হোসেন (১২) ১০ নম্বর ক্লাস্টারের জাহেদ হোসেন (৩৮) তার স্ত্রী মিনারা বেগম (৩০) তার মেয়ে নুর সাহারা (৮), নুর কলিমা (৬) নুর ফাতেমা (৩)। ৭ নম্বর ক্লাস্টারের ওমর হামজা (৩০) শাহিনা আাক্তার (৬) রুহুল আমিন (৫)। ১০ নম্বর ক্লাস্টারের খায়ের হোসেন (২৭) ও হামিদা বেগম (২২), মোস্তফা কামাল (৮) নুর ফাতেমা (৪) ১০ নম্বর ক্লাস্টারের মুবিনা খাতুন (১৬)। ৭ নং ক্লাস্টারের নজির হোসেনের ছেলে আক্তার উল্যা (৩০) তার স্ত্রী সাবিকুন নাহার (১৮) এবং আক্তার উল্যার মেয়ে সাদেকা বিবি (৭) হায়দারা বিবি (৫)।

আটককৃত দালালরা হলো হাতিয়া উপজেলার চৌধুরী গ্রামের অচি আলমের ছেলে হানিফ (৩০), রেহেনীয়া গ্রামের মৃত আমিন উল্লাহর ছেলে শামীম (২৭) ও চরগেসিয়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শামীম (১৫)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান , আটককৃতদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে হাতিয়া আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com