মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশ পুলিশের নামে ভুয়া আইডি ও গ্রুপ খোলার অপরাধে দুই যুবক গ্রেফতার

বাংলাদেশ পুলিশের নামে ভুয়া আইডি ও গ্রুপ খোলার অপরাধে দুই যুবক গ্রেফতার

মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
বাংলাদেশ বুলেটিন,
১৭-০৯-২১ইং

ঝিনাইদহে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খোলার অপরাধে আনারুল ইসলাম (১৯) ও মেহেদী হাসান (১৯) নামে দু’যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করাসহ আদলতে সোর্পদ করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে রিমান্ডের আবেদন করা হয়েছে।

গ্রেফতারকৃত আনারুল ইসলাম কালীগঞ্জের দক্ষিণ রঘুনাথ গ্রামের ওসমান আলীর ছেলে এবং মেহেদী হাসান একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।বেশ কিছুদিন ধরে বাংলাদেশ পুলিশের নামে একটি ভুয়া ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে ব্যবহার করছিল একটি প্রতারক চক্র।তাদের ওই পেইজের সদস্য সংখ্যা ৩১ হাজার।

তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে পুলিশের নিয়োগসহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছিল।খোঁজ নিয়ে কালীগঞ্জের বারোবাজার এলাকায় তাদের অবস্থান সনাক্ত করা হয়।তারা প্রত্যেকে ৪/৫টি করে ভুয়া ফেইসবুক আইডি ও ৪/৫ টি করে ই-মেইল আইডি চালায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com