সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়া আদমদীঘিতে বিএনপির মিটিংয়ে হট্টগোল ঃ মিটিং স্থগিত

বগুড়া আদমদীঘিতে বিএনপির মিটিংয়ে হট্টগোল ঃ মিটিং স্থগিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :


বগুড়ার আদমদীঘি উপজেলার বিএনপির আহবায়ক কমিটির উদ্যোগে ইউনিয়ন কমিটি গঠনের লক্ষে শুক্রবার সকাল ১০টায় আদমদীঘি থানা বিএনপির নতুন কার্যালয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম রতনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতেই আহবায়ক কমিটির সদস্য ও আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মকলেছুর রহমান আহবায়ক এর কাছে জানতে চায় এই মিটিং এ সবাই কে কেন ডাকা হয় না। আহবায়ক সঠিক জবাব না দেওয়ায় সঙ্গে সঙ্গে থানা আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান এঞ্জেল, ফারুক হোসেন, ফাহিম হোসেন খন্দকার, রুহুল আমিনসহ অন্যন্যরা সদস্যরা প্রতিবাদ করলে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। এবং তারা মিটিং স্থগিতের দাবী জানায়। এমতাঅবস্থায় আহবায়ক তাদের দাবী মেনে নিয়ে মিটিং স্থগিত ঘোষনা করে। আদমদীঘি সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক মকলেছুর রহমান বলেন, থানা বিএনপির সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক হওয়া সত্বেও তবুও আমাকে মিটিং এ ডাকা হয় না। এটা অত্যন্ত দু:জনক ঘটনা। থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ফাহিম হোসেন খন্দকার বলেন, ওয়ার্ড বিএনপির কমিটির গঠন কল্পেও আমাদের কে ডাকা হয় না। আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহাফুজুল হক টিকন সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমি ও আমার অনুসারী যারা আমার সাথে থাকে তাদের কাহাকে ডাকা হয় না। দলীয় সকল কর্মকান্ডে অঙ্গসংগঠনের নেতা-কর্মী নিয়ে আমি আমার মত করে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আহবায়ক কমিটির সদস্য ও সাবেক থানা বিএনপির সাধারন সম্পাদক বুলবুল ফারুকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, মিটিং এ আমাকে ডাকা হয়নি। সেই কারনে আমি যায়নি। আদমদীঘি উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম রতন মিটিং স্থগিত করার কথা নিশ্চিত করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, বিএনপির মিটিং থেকে কোন বিশৃঙ্খলা না হয় এবং রাস্তায় বের না হতে পারে সেই কারনে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com