মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাইবান্ধা পৌর পার্ক চত্বর পরিষ্কার করলো জুম বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীরা

গাইবান্ধা পৌর পার্ক চত্বর পরিষ্কার করলো জুম বাংলাদেশ এর স্বেচ্ছাসেবীরা

শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :

গাইবান্ধা পৌর পার্ক গাইবান্ধা পৌরসভা নিয়ন্ত্রণাধীন সামাজিক বিনোদন কেন্দ্র হিসেবে অতি সুপরিচিত একটি উন্মুক্ত স্থান।
গাইবান্ধা পৌর পার্কে প্রতিদিন গাইবান্ধা শহরসহ আশেপাশের উপজেলাগুলো থেকে ঘুরতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিশুসহ অনেকেই।

কিন্তু অসচেতনতার কারণে প্রতিনিয়ত অপরিষ্কার দেখা যায় পৌর পার্কটি।
ময়লা ফেলার নির্দিষ্ট ঝুড়ি থাকা সত্ত্বেও ময়লা ফেলছে পুকুরের ভেতর, পুকুরের সিঁড়িতে, রাস্তায়, শহীদ মিনারের পাশে, পত্রিকা ফলকসহ বিভিন্ন স্থানে।

পৌরসভা থেকে প্রতিনিয়ত পরিষ্কার করা হলেও তার পরেও অপরিষ্কার দেখা যায় পৌরপার্কটি।
পার্ক পরিষ্কার করার দায়িত্ব যেমন পৌরসভার তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের।
তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে, নিজেরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে অন্যকেও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহী করতে হবে।

তারই ধারাবাহিকতায় সবাইকে সচেতন করার লক্ষ্যে জুম বাংলাদেশ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিত করে যাচ্ছে।
এবং সবাইকে সচেতন করার লক্ষ্যে গাইবান্ধা পৌর পার্কটি ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার ৪০জন স্বেচ্ছাসেবক মিলে পরিষ্কার পরিচছন্ন করা হয় ।

জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মেহেদী হাসান বলেন, আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রমটি চলমান থাকবে।
এছাড়া মানুষকে সচেতন করতে ভবিষ্যতে বড় পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমটির আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়ক গাইবান্ধা শাখার সমন্বয়ক মেহেদী হাসান ও এনটি. স্মরণ ভলান্টিয়ার সানজিদা সানজি, নাজমুল হুদা, মিমজু আক্তার, শারমিন সুলতানা, মেহেদী হাসান অন্তর, সামিউল ইসলাম, তানান হাসান, রাকিব হাসান, কারিমুন আক্তার, শর্মিলা নদী, সাকু মিয়া, পান্না ভট্টাচার্য, রবিন সরকার, রিদম হাসান, উম্মে কুলসুম, আকাশ রহমান, আতিকুর আতিক, সোহেলী আক্তার, রায়হান সাকিব, লিমা দেব, রমা রানি, হারুন-অর-রশিদ, মনির হোসেন, আজিম উদ্দিন, জাহিদ হাসান, রাব্বি হাসান, উম্মে ফারহানা আক্তার, রুবেলসহ আরো অনেকে।

উল্লেখ্য, এর আগে জুম বাংলাদেশ গাইবান্ধা রেল স্টেশন, পৌরপার্ক, জেলা প্রশাসকের কার্য়ালয়ের সামনে, ডিবি রোড, গাইবান্ধা সরকারী কলেজ ক্যাম্পাসসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন। এছাড়াও বিভিন্ন দুর্য়োগ ও জরুরী সময়ে মানবিক সেবামূলক কার্য়ক্রম বাস্তবায়নে অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com