শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালকিনিতে আবারও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া

কালকিনিতে আবারও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া

রকিবুজ্জামান,(মাদারীপুর)প্রতিনিধি:


মাদারীপুরের কালকিনিতে আবারও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডে আগামী ২০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে কাউন্সিলর নির্বাচন। এর আগে গত ৩১শে মার্চ শেষ হয় কালকিনি পৌরসভা নির্বাচন। এতে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে ৪ জন প্রার্থী অংশগ্রহণ করে দুই প্রার্থীর মধ্যে ভোট সমতা দেখা দেয়।প্রার্থীরা হলেন পাঞ্জাবী প্রতীকের প্রার্থী জহির আহমেদ এবং উটপাখি প্রতীকের প্রার্থী অলিল হাওলাদার। উক্ত দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের দুজনের মাঝে পূর্বের প্রতীকেই পুনরায় আগামী ২০শে সেপ্টেম্বর ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ নির্বাচন ঘিরে এলাকায় আবারও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।দুই প্রার্থীই জয়ের ব্যাপারে আশাবাদী।পাঞ্জাবি প্রতীকের প্রার্থী জহির আহমেদ বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হলে আমিই বিজয়ী হব।
এদিকে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে জেলা নির্বাচন কমিশন।
উল্লেখ্য গত ১৪ই ফেব্রুয়ারি কালকিনি পৌরসভা নির্বাচন হওয়ার কথা থাকলেও দুইদিন আগে ভোট স্থগিতাদেশ দেয় নির্বাচন কমিশন।এরপর গত ৩১শে মার্চ কালকিনি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।তাতে পৌরসভার ২নং ওয়ার্ডের দুই কাউন্সিলর প্রার্থীর ভোট সমান হওয়ায় পুনরায় ভোট গ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com