বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এম,পি কুদ্দুস

বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এম,পি কুদ্দুস

সুরুজ আলী,
বড়াইগ্রাম প্রতিনিধি।

নাটোরের বড়াইগ্রামে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। স্থানীয় সরকারের নির্বাহী প্রকৌশল অধিদপ্তর কর্তৃক তিন তলা বিশিষ্ট এই ভবনটি তৈরি করা হবে।এ ভবনের মোট ব্যায় বরাদ্দ ধরা হয়েছে ৩ কোটি ১৭ লাখ ২৪ হাজার টাকা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর এলাকায় এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন , নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস ।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বনপাড়া পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি কেএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, জোয়াড়ি ইউ,পি চেয়ারম্যান চাঁদ মাহমুদ , জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা শামসুল হক, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর নাটোর এর নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বড়াইগ্রাম (ভারপ্রাপ্ত) আব্দুল আজিজ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com