বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রূপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো বেলদী বাজারসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা

রূপগঞ্জে গুড়িয়ে দেয়া হলো বেলদী বাজারসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা

মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ থানা

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা রূপগঞ্জ উপজেলার বেলদী বাজারের ২টি ৩তলা ভবন, ৭টি দোতলা ভবন, ৬টি একতলা ভবনসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ। এসময় নদী দখল করে নির্মিত ২ টি ৩ তলা ভবন, ৭টি পাকা দোতলা ভবন, ৬ টি একতলা ভবন, ৭টি ইটভাটার নদী দখলে করে গড়ে তোলা স্থাপনা, একটি ব্যাটারী কারখানার দেয়ালসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন। এসময় বিআইডব্লিউটিএর মেডিকেল অফিসার ডা: ফারুক, সার্ভেয়ার মো: ইয়াসিনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীসহ বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিল।
এদিকে বেলদী বাজার এলাকায় নদী দখল করে পাকা ভবনগুলো গুড়িয়ে দেয়ার সময় নদীর তীরে ভীড় করে অসংখ্য দর্শনার্থী। বিআইডব্লিউটিএ’র নদী দখলমুক্ত অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা বলছেন নদী দখলকারীদের কারণে নারায়ণগঞ্জের প্রাণ শীতলক্ষ্যা ক্রমশ সংকীর্ণ হয়ে পড়ছে। যে কারণে নদী দখলমুক্ত অভিযান আরো বেগবান করা প্রয়োজন বলে তারা মনে করেন।
বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন জানান, বৃহস্পতিবার উচ্ছেদ অভিযানের দ্বিতীয় দিনে
২ টি ৩ তলা ভবন, ৭টি পাকা দোতলা ভবন, ৬ টি একতলা ভবন, ৭টি ইটভাটার নদী দখলে করে গড়ে তোলা স্থাপনা, একটি ব্যাটারী কারখানার দেয়ালসহ অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। আমরা ইতিপূর্বে অবৈধ দখলদারদের নোটিশ দিলেও তারা কোন ধরনের কর্ণপাত করেনি। যে কারনে গত ২ দিনে আমরা প্রায় একশত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছি। নদী দখলদাররা যত প্রভাবশালী হোক তাদের ছাড় নেই। আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com