মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
ত্রিশালে ইয়াবাসহ গ্রেফতার ১

ত্রিশালে ইয়াবাসহ গ্রেফতার ১

ময়মনসিংহ প্রতিনিধিঃ

মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ত্রিশালে আজ সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে শাহজাহান (৪৭), পিতা- মৃত উমর খৈয়াম কে ৭ (সাত) পিস ইয়াবা ও ইয়াবা সেবনের উপকরণসহ ফিশারী রোডে তার নিজ বাসভবন থেকে কাজী হাবিবুর রহমান,পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ময়মনসিংহ “ক” সার্কেল,জেলা কার্যালয়,ময়মনসিংহ এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যবৃন্দের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে ৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড ( অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড)প্রদান করা হয়।
অর্থদণ্ডের টাকা সাথে সাথে আদায় করা হয় এবং দন্ডপ্রাপ্ত আসামীকে সাজা পরোয়ানামূলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উদ্ধারকৃত মাদক পুড়িয়ে ধ্বংস করা হয়(আলামত ব্যতিত)।
সহকারী কমিশনার (ভূমি)তরিকুল ইসলাম জানান,মাদকের তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।
তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ অভিশাপ থেকে মুক্ত রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com