বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাসিয়াদের বাধায় সামাজিক বনায়নের চারা রোপন করতে পারেনি বনবিভাগ!

খাসিয়াদের বাধায় সামাজিক বনায়নের চারা রোপন করতে পারেনি বনবিভাগ!

জাহিদুল ইসলাম ফেরদাউস।
কুলাউড়া প্রতিনিধি।

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া বনবিট এলাকায় সামাজিক বনায়নের চারা রোপনে ফের বাধা দিয়েছে খাসিয়ারা। গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান খাসিয়া-বনবিভাগ ও স্থানীয় উপকারভোগীদের মধ্যে সৃষ্ঠ জটিলতা নিরসন করে দিলেও বিষয়টি এখন মানছেন না খাসিয়া জনগোষ্ঠি এমন দাবি বনবিভাগের। ফলে ফের বনায়ন কার্যক্রম বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

জানা যায়, কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও কর্মধা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় কাঁঠালতলী বাজারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কমিউনিটি সেন্টারে সাম্প্রতিককালে খাসিয়া সম্প্রদায় ও বনবিভাগ-উপকারভোগীদের মধ্যে বনভূমিতে চারা রোপণ নিয়ে সৃষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষার্থে গত ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়াসহ জেলা ও উপজেলার উচ্চ পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও খাসি সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

সভায় উপজেলা ও পুলিশ প্রশাসন, বনবিভাগ, জনপ্রতিনিধি, উপকারভোগী ও খাসি সম্প্রদায়ের প্রতিনিধিসহ ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এরই আলোকে বনবিভাগের ২০২০-২১ অর্থ বছরের বরাদ্দের বনায়নের চারা রোপণের কার্যক্রম সম্পন্ন করার জন্য গত সোমবার (১৩ সেপ্টেম্বর) কমিটির সভাপতি কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরীর সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার ওসি বিনয় ভূষন রায়, কর্মধা ইউপির চেয়ারম্যান এম এ রহমান আতিক, বন বিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, মুরইছড়া বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার, সামাজিক বনায়নের উপকারভোগী জাহাঙ্গীর আলম ও খাসি সম্প্রদায়ের নেত্রী বাবলি তালাং। সভায় পরদিন মঙ্গলবার থেকে বনবিভাগকে উক্ত বনভূমিতে চারা রোপণের কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত দেয়া হয়।

মুরইছড়া বিট কর্মকর্তা অর্জুন কান্তি দস্তিদার জানান, সভার সিদ্ধান্তনুযায়ী মঙ্গলবার চারা রোপণের ৬০ জন শ্রমিকসহ বনভূমিতে উপস্থিত হলে খাসি সম্প্রদায়ের মন্ত্রী লবিং সুমের, মন্ত্রী-২ হেনরি তালাংসহ আরও খাসিয়ারা তাদের চারা রোপণে বাধা দেয়। একপর্যায়ে তিনি অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় উপজেলা নির্বাহী অফিসার এবং কুলাউড়া থানার ওসিসহ বনবিভাগের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে চারা রোপণ না করে শ্রমিক নিয়ে ফিরে যান।

এ ব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, উক্ত বিষয়টি তিনি অবহিত হয়েছেন। আগামী মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) তিনিসহ কমিটির সকল সদস্য ঘটনাস্থলে গিয়ে সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com