রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলির সাহিত্য আড্ডা

ভোলার লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলির সাহিত্য আড্ডা

গাজী তাহের লিটন, ভোলা:

বাঙালির জীবনে আড্ডা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে সেই প্রাচীন কাল থেকেই। এজন্য বাঙালি জীবনে আড্ডা একইসাথে প্রাসঙ্গিক এবং অনিবার্যও। ইলশে নদীর তীরে অবস্থিত দ্বীপের রানী ভোলার লালমোহনে মুক্তবুলির এক প্রাণোবন্ত লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় লালমোহন প্রেসক্লাবে মুক্তবুলির লেখক ও শুভানুধ্যায়ীদের নিয়ে এ আড্ডা অনুষ্ঠিত হয়।

লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম জনির সভাপতিত্বে সাহিত্য বিষয়ক ম্যাগাজিন মুক্তবুলির প্রকাশক, সম্পাদক, লেখক ও সাংবাদিক আযাদ আলাউদ্দিন প্রধান অতিথির বক্তব্যে বলেন, লিখতে হলে পড়তে হবে। এজন্য মুক্তবুলির শ্লোগান পাঠক যারা লেখক তারা। লেখকদের জন্য একটি সম্মানীর ব্যবস্থা থাকা একান্ত প্রয়োজন। সেজন্য পদক্ষেপ নিয়েছি। যা আয় মুক্তবুলি প্রিন্ট ভার্সন ও অনলাইন ভার্সন থেকে যে আয় আসবে তা আমি লেখক ও কবি সাহিত্যিকদের সম্মানিত করার জন্য দিয়ে যাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ফিরোজ মাহমুদ ও সমাজসেবা কর্মকর্তা নুরুজ্জামান।

মুক্তবুলির মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান লিটন ও দপ্তর সম্পাদক আজিম উদ্দিন খান। বক্তব্যের ফাঁকে হৃদয়গ্রাহী আবৃত্তি করে আজিম উদ্দিন অনুষ্ঠানে নতুন প্রাণোসঞ্চার করেন। লেখালেখি প্রসঙ্গে চমৎকার বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক শাহীন আলম মাকসুদ ও জাহিদুল ইসলাম দুলাল। বক্তব্য রাখেন সাংবাদিক শাহীন কুতুব, সালাম সেন্টু, মাকসুদুর রহমান পারভেজ, শংকর মজুমদার, হাসান পিন্টু, মঞ্জু রহমান প্রমুখ।

মনোমুগ্ধকর এ অনুষ্ঠানে মাঝামাঝি অংশে উপস্থিতি হন প্রেসক্লাবের সহসভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম, মুক্তবুলির সেরা লেখক সাংবাদিক সাব্বির আলম বাবু, সাংবাদিক আব্দুল মোতালেব ও আব্দুর রহমান নোমান।

সাংবাদিক, কবি ও লেখকদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য সাহিত্যপ্রেমী ইউসুফ হোসেন। অনুষ্ঠানে আগত কবি, লেখক, সাংবাদিক ও সাহিত্যপ্রেমীদের উষ্ণ অভ্যর্থনার কাজে ব্যস্ত ছিলেন তরুণ সাংবাদিক ইব্রাহিম আকাশ।

সমাপনী বক্তব্যে জসিম জনি ব্যতিক্রমী চিন্তার লেখক আড্ডায় সরব উপস্থিতির জন্য সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালন করেন, লেখক নুরুল আমিন। উপস্থাপনার ফাঁকে ফাঁকে তিনি মজার কথা আর ‘বনলতা সেন’ কবিতা আবৃত্তি করে নতুন চমক সৃষ্টি করে লেখক আড্ডা জমিয়ে তোলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলের হাতে মুক্তবুলি চিঠি সংখ্যা তুলে দেয়া হয়। লেখক নুরুল আমিনের লেখা বই ‘জীবন জেগে থাকে’ তুলে দেয়া হয় অনুষ্ঠানের প্রধান অতিথি আযাদ আলাউদ্দিনকে।

এরপর লালমোহন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সাত্তার অনুষ্ঠান শেষে এসে আবারও লেখক আড্ডা জমিয়ে তোলেন আরজু হোটেলের চায়ের কাপে। আগত অতিথিদের সাথে কুশল বিনিময় করেন এবং সাদর সম্ভাষণ জানান।

উল্লেখ্য, উপকূলীয় জেলা ভোলায় সাহিত্য চর্চার যখন দুর্দিন চলছে ঠিক সেইসময়ে মুক্তবুলির সম্পাদক আযাদ আলাউদ্দিন এবং কবি গাজী তাহের লিটন প্রতিষ্ঠিত উপকূল সাহিত্য সংসদ নিয়মিত সাহিত্য আড্ডার আয়োজন অব্যাহত রেখেছেন।এরফলে স্থানীয় নবীণ ও প্রবীণ লেখকগনের মাঝে লেখালেখির প্রাণোময় গতির সঞ্চার হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com