শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ার সান্তাহারে ২০ শয্যা হাসপাতাল চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়ার সান্তাহারে ২০ শয্যা হাসপাতাল চালু করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

সজীব হাসান, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর সভায় অবস্থিত ২০ শয্যার সান্তাহার হাসপাতাল দ্রুত চালূ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪ টায় সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সান্তাহার প্রেস ক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৬ সালে এই হাসপাতালটির নির্মাণ কাজ শুরু হয়। পরে নানা জটিলতায় এটি চালু হয়নি। দীর্ঘ ১৫ বছর পর সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর হাপাতালটির নির্মাণ কাজ সম্পন্ন করেছে। কিন্তু হাসপাতালের অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও বর্তমানে হাসপাতালে লোকবল নিয়োগ না হওয়া ও আসবাবপত্র না থাকায় এটি চালু হচ্ছে না। মানবন্ধন থেকে দ্রুত হাসপাতালটি চালু করে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সরকারের কাছে আহবান জানানো হয়। সান্তাহার শহর থেকে আদমদীঘি উপজেলা সদরের দুরুত্ব প্রায় আট কিলোমিটার এ কারনে এ এলাকার মানুষ স্বাস্থ্য সেবা পাওয়া নিয়ে সমস্যায় রয়েছে বলে মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন। সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি গোলাম আম্বিয়া লুলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক খায়রুল ইসলাম, রবিউল ইসলাম, হারেজুজ্জামান হারেজ, সাগর খান, তোফায়েল হোসেন লিটন, সহকারী অধ্যাপক মাসুদ রানা, বিএনপি নেতা মাহাফুজুল হক টিকন, ব্যবসায়ী ময়েন উদ্দিন, যুবনেতা মাহফুজুর রহমান লিটন, মাসুদ রানা, সাংবাদিক মমতাজুর রহমান, আবু বক্কর সিদ্দীক, নয়ন হোসেন প্রমূখ। মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com