শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সরিষাবাড়ীতে পরীক্ষার্থীর লাশ উদ্ধার

সরিষাবাড়ীতে পরীক্ষার্থীর লাশ উদ্ধার

এম শাহীন আল আমীন, জামালপুর।।

জামালপুরের সরিষাবাড়ীতে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর রাকিব হাসানের (১৫) লাশ পাওয়া গেছে। নিখোঁজের প্রায় ২৬ ঘণ্টা পর আজ বৃহষ্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঝিনাই নদী থেকে লাশটি উদ্ধার করে স্থানীয়রা।

নিহত রাকিব সরিষাবাড়ী পৌরসভার ঘোনারপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। সে সরিষাবাড়ী আরডিএম পাইলট মডেল উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

নিহতের মা রাশেদা বেগম জানান, রাকিব মৃগিরোগে আক্রান্ত ছিল। বুধবার দুপুর ২টার দিকে সে কাউকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় এবং পার্শ্ববর্তী ঝিনাই নদীতে গোসল করতে নামে। এরপর সে নিখোঁজ হয়।

খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু করে ব্যর্থ হয়ে রাতে ফিরে যায়। বৃহস্পতিবার ময়মনসিংহ ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল এসে সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

ঘণ্টাখানেক পর ঘটনাস্থলে কিছু দূরে তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com