বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৪৮ হাজার টিকা চান চবি কর্তৃপক্ষ— ক্যাম্পাসেই টিকা পাবেন শিক্ষার্থীরা।

৪৮ হাজার টিকা চান চবি কর্তৃপক্ষ— ক্যাম্পাসেই টিকা পাবেন শিক্ষার্থীরা।

মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্রগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) শিক্ষার্থীদের করোনা প্রতিরোধী টিকা নিশ্চিতের জন্য ৪৮ হাজার টিকা চেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন শিক্ষার্থীরা টিকা নিতে পারেন সেটির জন্যও উদ্যোগ নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার(১৪ সেপ্টেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান।

তিনি বলেন, প্রাথমিক জরিপে ৫০ শতাংশের তথ্য আমরা পেয়েছিলাম। সবাইকে টিকা দেওয়া ছাড়া আমরা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো না। আজকের বৈঠকে আমাদের উপাচার্য বলেছেন আমাদের ৪৮ হাজার টিকা লাগবে। আমরা আগামীকাল চিঠি দিয়ে স্বাস্থ্য অধিদফতর এবং চট্টগ্রামের সিভিল সার্জনকে দ্রুত বিষয়টি কার্যকর করতে বলবো।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের মাধ্যমেই আমরা টিকা দেব। বিশ্ববিদ্যালয় খোলার জন্য কমপক্ষে এক ডোজ টিকা যাতে সবাই পায় সেটিও নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী ২৭ হাজার ৫৫০ জন। বিশ্ববিদ্যালয়কে দেওয়া জরিপের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী টিকার গ্রহণের তথ্য কর্তৃপক্ষকে দিয়েছেন। এরমধ্যে এক ডোজ টিকা দিয়েছেন এমন শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৭ জন। দুই ডোজ টিকা সম্পন্ন করেছেন ৪ হাজার ১৩৪জন। রেজিস্ট্রেশন করে টিকার জন্য অপেক্ষারত আছেন ৪ হাজার ৪০০ জন। এনআইডি না থাকায় টিকা নিতে পারেননি এমন শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ২৬৭ জন।

এর আগে দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসন ও ক্লাসে পাঠদান শুরু করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও উপাচার্যদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দিতে স্ব স্ব ক্যাম্পাসে স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করে টিকা দেওয়া কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন উপাচার্যরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com