শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেরপুরে জেলা প্রশাসক কর্তৃক কারাগার পরিদর্শন ও টেলিভিশন প্রদান

শেরপুরে জেলা প্রশাসক কর্তৃক কারাগার পরিদর্শন ও টেলিভিশন প্রদান

শেরপুর সংবাদদাতাঃ

শেরপুরে জেলা প্রশাসক (ডিসি) মো. মোমিনুর রশীদ কর্তৃক জেলা কারাগারে কয়েদিদের খাবারের মান ও জেলখানার সার্বিক ব্যবস্থাপনার খোঁজ-খবর নিয়ে কয়েদি ও হাজতিদের বিনোদনের জন্য ৪টি টেলিভিশন প্রদান করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শেরপুর জেলা কারাগার পরিদর্শনকালে টেলিভিশন প্রদান করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহম্মেদ, কারাগারের সুপার আবুল কালাম আজাদ, কারারক্ষীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ জানান,জেলা কারাগারের পানির সরবরাহ সমস্যা সমাধানে ইতিমধ্যে ১২ হর্স পাওয়ারের একটি মোটরের জায়গায় প্রতিটি ডিপ টিউবওয়েলের সাথে একটি করে এক হর্স পাওয়ার মোটর সংযোজন করে ভবনভিত্তিক পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে একটি মোটর নষ্ট হলে পুরো কারাগারে পানি সরবরাহ ব্যবস্থা অচল হয়ে পড়বে না। এছাড়া কারাগারের রান্নাঘরের অবস্থা অত্যন্ত শোচনীয় হওয়ায় সেটি নতুন করে তৈরীর জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে।

উল্লেখ্য,এর আগে জেলা কারাগারের ৭টি ওয়ার্ডে ৭টি টেলিভিশন ছিল। এর মধ্যে কয়েকটি নষ্ট হয়ে যাওয়ায় কারাগারের চাহিদার প্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪টি টেলিভিশন প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com