বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তানোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ লোপাট

তানোরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ লোপাট


সোহানুল হক পারভেজ তানোর রাজশাহী :


রাজশাহীর তানোরের শিবনদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের গাছ চুরির অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫ সেপ্টেম্বর বুধবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাংহাটি থেকে চুরি করে একটি পরিপক্ক তাজা গাছ কাটে দমদমা গ্রামের গোপাল শর্মা, গাংহাটি গ্রামের রবিন্দ্রনাথ রবি ও কাঁমারগা গ্রামের আবুল কাশেম। তারা ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেন। এ সময় ইউপি ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) ঘটনা স্থলে এসে কাটা গাছ জব্দ করেন তবে রহস্যজনক কারণে কোনো মামলা করা হয়নি। এদিকে স্থানীয়রা জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করে বিক্রি ও নানা অজুহাতে বাঁধের গাছ চুরি করে আসছে। তারা বলেন, চুরি তো চুরি একটিও চুরি দশটিও চুরি তাহলে এদের বিরুদ্ধে মামলা হচ্ছে না কেনো-? নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউপি সদস্য বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাঁধে রাম রাজত্ব কায়েম করেছে, এরা বাঁধের জায়গা জবরদখল করে পজিশন বিক্রি, গাছ চুরিসহ নানা অপকর্ম করে আসছে।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, ইউপি ভুমি অফিসের কর্মকর্তাকে (তহসিলদার) বলা হয়েছে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নিতে। এবিষয়ে ইউপি ভুমি অফিসের কর্মকর্তা(তহসিলদার)আব্দুস সাত্তার বলেন, কাটা গাছ জব্দ করা হয়েছে, তিনি বলেন, ইউএনও স্যারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com