রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলায় দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভোলায় দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহিউদ্দিন ভোলা

ভোলায় দোয়া, মোনাজাত, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মানবতার কন্ঠ পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা রিপোর্টার্স ইউনিটির জেলা কার্যালয়ে এ বার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই মোঃ তানজিল হোসেন এর মনমুগ্ধকর পবিত্র কোরআন তেলোওয়াতের মধ্যদিয়ে অনষ্ঠানের সুচনা শুরু হয়। প্রতিষ্ঠানের ব্যাবস্থাপনা সম্পাদক মোঃ ছাবেদ হোসেন এর সঞ্চালনায়, এনসিউর লেক সিটির ভাইস চেয়ারম্যান মাওলানা ওবায়েদ বিন মোস্তফা এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল আমীন শাহরিয়ার, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দৈনিক কাল বেলা পত্রিকার ভোলা প্রতিনিধি সিনিয়র সংবাদিক মোকাম্মেল হক মিলন, জেলা রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক আবদুস শহিদ তালুকদার, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, বিশিষ্ট স্থপতি ও নির্মান টেক এর পরিচালক মোঃ পরভেজ রানা, ইঞ্জিনিয়ার মোঃ ফরিদ হোসেন, ভোলা আলিয়া মাদ্রাসার মোহাদ্দেস আমিনুল হক নোমানি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী।
এসময় উপস্থিত ছিলেন ভোলার খবর পত্রিকার উপদেষ্টা মোঃ মনির আহম্মেদ,
দৈনিক সরেজমিন পত্রিকার প্রতিনিধি মোঃ সুমন, আজকের দেশবাণী পত্রিকার প্রতিনিধি মোঃ এনামুল হক ডালিম,
দৈনিক বরিশাল সমাচার পত্রিকার প্রতিনিধি আমজাদ হোসেন, পূর্ব বাপ্তা আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, নভো হেল্থ কেয়ার ঔষধ কোম্পানির রিজোনাল সেলস ম্যানেজার মোঃ মাকসুদুর রহমান। শাহবাজপুর জেনারেল হাসপাতালের পরিচালক ও সমাজকর্মী মোঃ আবদুল আজিজুল ইসলাম রিয়াজ। দৈনিক বিপ্লবি বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি মোঃ রাসেল তালুকদার, সিএনএন বাংলা টিভির বোরহানউদ্দিন প্রতিনিধি মেহেদি হাসান মোর্শেদ, এশিয়ান টেলিভিশনের ফটো সাংবাদিক আবুল হাসনাত, দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আমির হামজা,
মানবতার কন্ঠ পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি মোঃ রিয়াজ হোসেন, ভেলুমিয়া প্রতিনিধি মোঃ মিজান, জংশন প্রতিনিধি মোঃ মনির হোসেন, তজুমদ্দিন প্রতিনিধি মোঃ শাকিল, সদর প্রতিনিধি আঃ রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন সাংবাদিকতা একটি মহত ও মহান পেশা, বর্তমানে কিছু নামধারী সাংবাদিদের কারনে এ পেশাটি কলুষিত হয়ে যাচ্ছে, তাই এই পত্রিকাটি প্রতিনিধি নিয়োগের নামে যেনো সমাজের ঘৃণিত কিছু উৎপাত সৃষ্টি নাহয়। অপসাংবাদিকতার আশ্রয় প্রশ্রয় নাহয়, এই পেশার মান সম্মান রক্ষার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ ও সমাজের কল্যানকর ব্যাপক ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com