মোঃ ইনছান আলী
জেলা প্রতিনিধি ঝিনাইদহ,
বাংলাদেশ বুলেটিন,
১৬-০৯-২১
ঝিনাইদহ শৈলকূপা আওয়ামী লীগের কর্মী জীমের উপর হামলা করেছে সন্তাসী হামলার ঘটনায় কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সাথে পান্জা লড়ছে। জীমের উপর হামলায় ফুসে উঠেছে এলাকার সাধারণ জনগন।খোঁজ নিয়ে জানা যায় গত বুধবার সন্ধ্যায় আওয়ামীলীগ কর্মী জীম শৈলকূপা কবিরপুর থেকে আসার মটর সাইকেলে আসার পথে রাস্তায় ওতপেতে থাকা এলাকার শীর্ষ সন্তাসী বহু আলোচিত মামলার আসামি ও চিহ্নিত সুদের কারবারি মেন হুতা নুর ইসলামের নেতৃত্বে তার ক্যাডার বাহিনী দিয়ে হঠাৎ করে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।পরে স্হানীয় জনগণ জীমকে শৈলকূপা সদর হাসপাতালে ভর্তি করা হয়।পরে অবস্থা খারাপ হলে শৈলকূপা সদর হাসপাতালে ডাক্তার কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেই রাতেই এ্যামবুলেন্স করে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। জিমের মা তৃপ্তি খাতুন বলেন এই নুর ইসলাম এলাকার একজন চাঁদাবাজ।আমার ছেলে কে মারার জন্য অনেক বার হুমকি দিতো কিন্তু আমার ছেলে কে যে এই ভাবে মারবে আমি কখনো ভাবতে পারিনাই আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান আমি প্রশাসনের কাছে এই নুর ইসলামের বিচার চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন বলেন শৈলকূপা অনেক মারামারির মেন হোতা এই নুর ইসলাম এই নুর ইসলামের খুটির জোর কোথায় এলাকা বাসী জানতে চাই এবং তার মদদদাতা কারা এইটা প্রসাশনের কাছে দাবী জানায়।
এই বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমরা মারার খবর পাওয়ার সাথে সাথে শৈলকূপা সদর হাসপাতালে গিয়ে খোঁজ নিয়েছে।থানায় মামলার প্রস্তুতি চলছে এবং আওয়ামী লীগ কর্মী জীমের মারার নেতৃত্ব দান কারী নুর ইসলাম কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে বাকী দের ধরা অভিযান চলছে।
Leave a Reply