শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :
গাইবান্ধায় সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ১১৪ জন গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ।
১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের অফিস চত্বরের সামনে বাইসাইকেল গুলো বিতরণ করা হয় ।
গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বাইসাইকেল বিতরণ করেন ।
এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আব্দুর রাফিউল আলম,সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান,ঠিকাদার নজরুল ইসলাম সহ জেলা প্রশাসনের কর্মকর্তাগণ।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আব্দুর রাফিউল আলম বাংলাদেশ বুলেটিন২৪কে বলেন, যথাযথ দ্বায়িত্ব পালনে সদর উপজেলায় ১৩০ জনের মধ্যে থেকে ১১৪ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরন করা হয়েছে । এবং বাকী ১৬টি পদ শুন্য থাকায় সেগুলো পর্যায় ক্রমে বিতরন করা হবে ।
এসময় বাই সাইকেলে গুলোর মান ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে জেলা প্রশাসক নিজেই বাই সাইকেল চালিয়ে দেখেন।
Leave a Reply