নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে নিরাপদ বিদ্যুত বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি অসচেতনতার জন্য ৭ দিনে মাধবপুরে বিদ্যুতায়িত হয়ে ৪ জন প্রান হারান। গ্রাহকদের সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম কাইজার নূরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। মাধবপুর সাব জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার শহিদুল ইসলামের সঞ্চালনায় মত বিনিময় সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, এজিএম আজহারুল ইসলাম প্রমুখ।বক্তারা গ্রাহকদের ভালো মানের ওয়্যারিং সামগ্রী, অনুমোদিত ইলেক্ট্রেশিয়ান এর মাধ্যমে নিজ বাড়িতে বিদ্যুত স্থাপনের ব্যাপারে আলোকপাত করেন। অবৈধ সংযোগের বিষয়ে হুশিয়ার করে দেন।
Leave a Reply