কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ব্রাহ্মণবাড়িয়া ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নৃবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুনিম হাসান অনিককে সভাপতি এবং লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ এনায়েত উল্লাহকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
বুধবার(১৫ সেপ্টেম্বর) রাতে সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি এ.জে রাব্বী এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম শাওন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়।
নতুন এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Leave a Reply