বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রায়পুরে ৩ পেট্রোল পাম্পকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

রায়পুরে ৩ পেট্রোল পাম্পকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর


লক্ষ্মীপুরের রায়পুরে ওজনে তেল কম দেয়াসহ বিভিন্ন অনিয়মের অপরাধে তিন পেট্রোল পাম্পকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে (১৪ সেপ্টেম্বর) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকা ১টি এবং পৌরশহরের বাসটার্মিনাল এলাকায় দুটি পেট্রোল পাম্পে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

এ ভ্রামমান আদালত পরিচালনা করেন, রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা চৌধুরী। এসময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা অঞ্চলের বিএসটিআই’র পরিদর্শক ( মেট্রোলজি ) মোঃ আনিসুর রহমান এবং রায়পুর থানা পুলিশ।

দণ্ডপ্রাপ্ত তেলের পাম্পগুলো হলো-রায়পুর বাসটার্মিনাল এলাকায়-হাজি আলী আকবর ও পাটোয়ারী ফিলিং ষ্টেশন এবং বাসাবাড়িবাজার এলাকায় রৌশন আরা ফিলিং ষ্টেশন।

রায়পুরের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীনা চৌধুরী বলেন, পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকা। প্রতিটি ডিসপেন্সিং মেশিনের সীল ভাঙ্গা এবং ওয়ার্কিং স্ট্যান্ডার্ড মেজার দ্বারা (পরিমাপন যন্ত্র) তেল সরবরাহের বিভিন্ন ইউনিটে (পেট্রোল, ডিজেল, অকটেন, মবিল) ওয়ার্কিং স্ট্যান্ডার্ড অনুযায়ী ত্রুটি (নির্ধারিত পরিমাণের তুলনায় কম পরিমাণের পণ্য প্রদান করা) পরিলক্ষিত হয়। যা “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮” অনুযায়ী ৩টি পেট্রোল পাম্পকেই ৩টি পৃথক মামলায় ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি মবিল পরিমাপে ব্যবহৃত পাত্রগুলোতে ত্রুটি পরিলক্ষিত হওয়ায় তা ধ্বংসও করা সাথে সতর্ক করা হয়েছে।

এবিষয়ে তিন তেলের পাম্পের মালিকগন জানান, তাদের ভুল হয়েছে। ভবিষ্যতে এ ভূল হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন ভ্রাম্যমান আদালতের কাছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com