সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. সেব্রিনা

এফ.করিম, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ ১৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১.৩০ টায় তিনি উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসলে তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রঞ্জন বড়ুয়া রাজন।

পরিদর্শনকালীন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সাথে আরো ছিলেন লাইন ডাইরেক্টর ( পিএমআর), ডা. মুনসি মোঃ সাদুল্লাহ, লাইন ডাইরেক্টর এনএনএস ডা. এসএম মোস্তাফিজুর রহমান, পরিচালক (স্বাস্থ্য) চট্টগ্রাম বিভাগ, ডা. হাসান শাহরিয়ার কবির, কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, সহকারী পরিচালক (সমন্বয়), ডা.এ বি মোঃ শামশুজ্জমান, আইএইচআর এন্ড ফোকাল পারসন, এফডিএমএন, সিডিসি, ডা. মোস্তফা মাহমুদ , ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (পরিকল্পনা ও উন্নয়ন) ও প্রোগ্রাম ম্যানেজার (এফডিএমএন) , ডা. আরফাতুর রহমান।

স্বাস্হ্য কমপ্লেক্সের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা জনাব ডা : রনজন বড়ুয়া রাজন, আবাসিক মেডিকেল অফিসার, ডা. মহি উদ্দীন মহিনসহ হাসপাতালে কর্মরত সকল মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স , মিডওয়াইফ এবং সহযোগী সংস্থা এর কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

পরিদর্শনকালে ডা.মীরজাদী ফ্লোরিডা হাপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের যাবতীয় কার্যক্রম গুরুত্বের সাথে ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতাল কতৃপক্ষের সার্বিক ব্যাবস্হাপনায় সন্তোষ প্রকাশ করেন।

উখিয়া স্বাস্হ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ডা. মীরজাদী ফ্লোরিডা উখিয়া আরআইটিসি সংলগ্ন মালেশিয়ান ফিল্ড হাসপাতাল এর চলমান কনস্ট্রাকসন কাজ এবং বালুখালী সাব সেন্টার এর বিডিআরসি কর্তৃক নির্মাণাধীন ভবন এর কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com