বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আশুলিয়ায় কৃষিঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

আশুলিয়ায় কৃষিঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সোহেল রানা, সাভার(ঢাকা):

কৃষি অর্থায়নে সর্ববৃহৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি ব্যাংকের আশুলিয়া শাখার উদ্যোগে প্রকাশ্যে ঋণ বিতরণ, ঋন আদায় ও আমানত সংগ্রহ/মহাক্যাম্প কর্মসূচী পালিত হয়েছে।

এ কর্মসূচীর আওতায় ১১ জনের মাঝে মোট ১১ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরন করা হয়। একইভাবে ভবিষ্যতেও চাহিদার ভিত্তিতে ঋন প্রদান করা হবে বলে জানিয়েছেন আশুলিয়া বাজার শাখার কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এম.এম.আজিজুল করিম।

তিনি বলেন, এখানে ঋনের জন্য আসলে কাউকে কোন অতিরিক্ত টাকা দিতে হবেনা। দালাল এবং ঘুষ মুক্তভাবে কৃষকদেরকে ঋনের সমপরিমান টাকা প্রদান করা হবে। প্রকাশ্যে ঋন বিতরন অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ৩১ জনের কাছ থেকে নগদ ঋন আদায় এবং ১১ জনের মাঝে মোট ১১ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরাই প্রথম এ ধরনের প্রকাশ্যে ঋন বিতরন শুরু করেছি।

তিনি আরও বলেন, নাগরিক অডিট বলতে একটি কথা আছে, নাগরিকদের কাছে দায়বদ্ধতার অংশ থেকেই দালাল মুক্তভাবে সরাসরি ঋনের সমপরিমান টাকা গ্রাহকের হাতে তুলে দিচ্ছি। এর ফলে গ্রাহকরা স্বতঃস্ফুর্তভাবে ঋন নিতে আসছে। আমরা আশা করছি, যারাই আমাদের কাছ থেকে ঋন গ্রহন করছেন কোন রকম মধ্যস্বত্ত্বভোগী ছাড়াই সরাসরি প্রকাশ্যে গ্রহন করা ঋন সঠিক কাজে লাগিয়ে ঋন এবং সুদসহ সঠিক সময়ে ফেরত দিতে পারে।

ঋন বিতরনের সময় অন্যান্যের মধ্যে আশুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ আমজাদ হোসেনসহ ব্যাংকের কর্মকর্তাগণ ও কৃষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com