মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

শিরোনাম :
পাকিস্তানের প্রথম নেটফ্লিক্স সিরিজ, প্রকাশ্যে পাঁচ তারকার পোস্টার আজ মিস ইউনিভার্সের ফাইনাল, বাংলাদেশের আশা মাহি লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয়
রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় এক ভ্যানচালক নিহত

রৌমারীতে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের হামলায় এক ভ্যানচালক নিহত

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:


কুড়িগ্রামের রৌমারী উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় এক ভ্যানচালক নিহত হয়েছে। আজ বুধবার ( ১৫ সেপ্টেম্বর) সকালের দিকে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে। বিভিন্ন সুত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে মধু মিয়ার সাথে আমজাদ হোসেনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে আম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন মারা যান। এ ঘটনায় এলাকাবাসী উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আমজাদ হোসেন নামের একজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় আনা হয়েছে। মূল আসামী মধু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকালে আসামীকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে বলে জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com