নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ হতে মমতাজ উদ্দিন শেখ পদত্যাগ করেছেন। তিনি তার পদত্যাগ পত্রটি দলীয় সদস্য সচীব বরাবরে হস্তান্তর করেছেন বলে জানান। পদত্যাগকারীর সুত্রে জানা যায় পৌর বিএনপির আহ্বায়কের সেচ্ছাচারিতা ও দলীয় পরপন্হি কার্যকলাপ করায় প্রতিবাদ করতে গেলে বিভিন্ন সময়ে নির্যাতনের স্বীকার হতে হয়, বিধায় তিনি পদত্যাগ করছেন। তিনি আরো বলেন, আমি জন্ম সুত্রেই বিএনপি দল করে এসেছি এবং অতীতে দলীয় বিভিন্ন পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি । ইতিপূর্বে তিনি বনপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কৃষক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন । এই পদত্যাগ বিষয় কথা বললে তিনি জানান, বতর্মান বনপাড়া পৌর বিএনপির আহ্বায়কের সেচ্ছাচারিতা ও দলীয় কর্মকান্ডের সাথে কোন মিল নাই। তাই আমি সেচ্ছায় উক্ত কমিটির সদস্য পদ হতে পদত্যাগ করলাম।
Leave a Reply