শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
গৌরীপুরে মাদকের দায়ে স্বামী-স্ত্রীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

গৌরীপুরে মাদকের দায়ে স্বামী-স্ত্রীকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ড


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে মোঃ আব্দুল মান্নান (৪০) ও নাছিমা বেগম (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। দÐপ্রাপ্ত দুজন স্বামী-স্ত্রী। তাদের বাড়ি উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে।
এর আগে বুধবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরির্দশক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম রামগোপালপুর ইউনিয়নের পুম্বাইল গ্রামে অভিযান চালায়। অভিযানে দুই কেজি গাঁজা সহ মোঃ আব্দুল মান্নান ও তার স্ত্রী নাছিমা বেগমকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পরে আব্দুল মান্নানকে ১ বছর কারাদণ্ড ও এবং ২ হাজার টাকা অর্থদণ্ড ও নাছিমা বেগমকে ১৬ মাস কারাদণ্ড এবং ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যামণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com