সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সখীপুরে ১সপ্তাহে ১৪ বাড়িতে চুরি

সখীপুরে ১সপ্তাহে ১৪ বাড়িতে চুরি

বাদল হোসাইন সখীপুর (টাংগাইল)প্রতিনিধিঃ-


টাঙ্গাইলের সখীপুরে মাত্র এক সপ্তাহের মধ্যে ১৪টি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কোথাও সিঁধ কেটে, টিনের বেড়া কেটে আবার কোথাও পাকা ভবনের জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটছে। তবে এসব চুরির ঘটনায় কেউ থানায় গিয়ে অভিযোগ করেনি। ভুক্তভোগীদের ভাষ্য, ‘যা যাওয়ার তা চলে গেছে, সেগুলো আর ফেরত আসবে না।’ এ ছাড়া এসব সিঁধকাটা, বেড়াকাটা চুরির ঘটনায় পুলিশ তদন্ত করবে বলেও মনে করেন না ভুক্তভোগীরা।

খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার দিবাগত রাতে উপজেলার কালিয়া ইউনিয়নের বানিয়ারছিট উত্তর পাড়ার চান মাহমুদ মিয়ার বাড়িতে চুরি হয়। একই রাতে চুরি হয় বানিয়ারছিট কোনাপাড়ার আবুল কালাম মিয়ার বাড়িতেও। চান মাহমুদের বাড়ি থেকে ১৭ হাজার টাকা ও নতুন দুইটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং আবুল কালামের বাড়ি থেকে টাকা নিয়ে যায়।

আবুল কালাম বলেন, ‘বাড়িতে চুরি যাওয়ার বিষয়টি কালিয়া ইউনিয়ন চেয়ারম্যানকে জানিয়েছি।’

গত ১১ সেপ্টেম্বর দিবাগত রাতে একই ইউনিয়নের দামিয়াপাড়া গ্রামের আবদুল হাকিম সিকদার, আকবর সিকদার ও শাহজাহান মিয়ার বাড়িতে চুরি হয়। তিন বাড়িতেই টিনের বেড়া কেটে চুরির ঘটনা ঘটে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে পাঁচ বাড়িতে চুরি হয়। উপজেলার কালিয়া ইউনিয়নের দামিয়া বটতলীপাড়া এবং বানিয়ারছিট এলাকায় এক রাতেই ওই পাঁচ বাড়ি থেকে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যান চোরেরা। এ সময় ঘরে চেতনানাশক স্প্রে করার কথা বলেন ভুক্তভোগীরা।

সৌদি আরব প্রবাসী আবদুল আলীম বলেন, ‘চোর আমাদের ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণ ও নগদ ৩১ হাজার টাকা নিয়ে গেছে।’

দামিয়া বটতলী পাড়ার কৃষক আবদুল আলীম বলেন, ‘৮ সেপ্টেম্বর সকালে দোকান থেকে বেকারীর কেক এনে পরিবারের সবাই খাই এবং একটু পরে আমাদের রান্না করা খাবারও খাই। কিছুক্ষণ পর আমিসহ পরিবারের সবাই অচেতন হয়ে পড়ি। আমাদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চোরেরা চেতনানাশক স্প্রে করে দরজার পাশে টিন কেটে ঘরে ঢুকে।’

তিনি আরও বলেন, তারা পাঁচ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লাখ ৫২ হাজার টাকা নিয়ে যায়। একই রাতে পাশের গ্রাম বানিয়ারছিট এলাকার আবদুস সবুর, আলম মিয়া ও আতোয়ার হোসেনের বাড়ি থেকে মোট ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ও নগদ টাকা চুরি করে চক্রটি। এ ছাড়া গত ৭ সেপ্টেম্বর দিবাগত রাতে উপজেলার কুতুবপুর চারিবাইদা সিঁধ কেটে চার বাড়িতে চুরির ঘটনা ঘটে।

দামিয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক কাজী শফিউল বাশার বলেন, ‘সাম্প্রতিক সময়ে আমাদের এলাকায় চুরি বেড়েছে। এলাকার লোকজন বেশ আতঙ্কিত। সারা দিন পরিশ্রম করে রাতে ঠিকমতো ঘুমাতে পারছি না।’

কালিয়া ইউনিয়ন পরিদের চেয়ারম্যান এসএম কামরুল হাসান বলেন, ‘ভুক্তভোগীরা চুরি যাওয়া মালামাল ফিরে না পাওয়ার আশঙ্কায় থানায় যেতে চান না। তবে স্থানীয়ভাবেই আমরা চেকপোস্টের ব্যবস্থা করেছি। থানা-পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘এসব বিষয়ে কেউ থানায় অভিযোগ করেননি। স্থানীয় চেয়ারম্যানের কথায় ওই এলাকায় আমরা রাতের টহল জোরদার করেছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com