রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বগুড়ার সান্তাহারে স্মার্ট জাতীয় পরিচয় পত্র উদ্বোধনী অনুষ্ঠান

বগুড়ার সান্তাহারে স্মার্ট জাতীয় পরিচয় পত্র উদ্বোধনী অনুষ্ঠান

সজিব হাসান,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের এইচ,এ, পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত হয়। (১৫ সেপ্টেম্বর) বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, বাংলাদেশ ডিজিটাল হয়েছে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলেয়ে আমাদের দেশের জাতীয় পরিচয়পত্রও স্মার্ট পরিচয়পত্র করা হয়েছ। যারা ১৮ বছরের উপরে তারা প্রত্যেকের কাছেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পৌছে দিবো। জাতীয় পরিচয়পত্র সংশোধনের বিষয়ে তিনি বলেন, জাতীয় পরিচয় সংশোধনের জন্য কাউকেই নিবার্চন অফিসে যাওয়ার প্রয়োজন হবে না ঘরে বসেই অনলাইনের মাধ্যমে পরিচয় পত্র সংশোধন করা যাবে। এই দিন বেলা ১১.০০ টায় সান্তাহার পৌর শহরের এইচ,এ,পৌর বালিকা উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে উপজেলার নাগরিকদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কবিতা খানম। বগুড়া জেলা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালাহ্উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও আদমদীঘি উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের আইডিইএ (আইডেনটিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস) প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: ফরিদুল ইসলাম,বগুড়ার বিপিএম-সেবা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো:মাহবুব আলম শাহ্ ,আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায়,সান্তাহার পৌরসভার মেয়র,তোফাজ্জল হোসেন ভুট্টু। এছাড়া উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com