এম.আই এ রাফিল, জবি প্রতিনিধি :
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রক্টরিয়াল বডিতে নতুন তিন জন সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন। তারা হলেন— ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সায়েদুর রহমান, গনিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক দ্বীন ইসলাম।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামান সাক্ষরিত পৃথক আদেশে তাদের দায়িত্ব দেয়া হয়।
এতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন-২০০৫ মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে নিযুক্ত করা হলো। এ আদেশ ১৫ সেপ্টেম্বর হতে কার্যকর হবে এবং বিধি মোতাবেক দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন।
এছাড়াও পূর্বের তিন সহকারী প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদের উক্ত পদে বহালের নির্দেশ দেয়া হয়েছে। তারা হলেন— ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক নিউটন হাওলাদার, মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক কাজী নূর হোসেন মুকুল, ইসলামিল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. রেজাউল হোসাইন।
Leave a Reply