শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
১৫ সেপ্টেম্বর বুধবার সাংবাদিক কল্যাণ পরিষদ (জিএসকেপি) গাইবান্ধা আয়োজিত মাস্ক ও প্রণোদনার চেক বিতরণ অনুষ্ঠান জেলা পরিষদ হলরুমে বিকেল ৪ টায় আয়োজন করেছেন। এই আয়োজনে প্রেসক্লাব (গোরস্থান মোড়) গাইবান্ধার সকল সদস্যেদের বরাবর নাম উল্লেখ করে সকলকে উপস্থিত থাকার জন্য একটি চিঠি দিয়েছেন ।এবং প্রেসক্লাব (গোরস্থান মোড়) গাইবান্ধার সভাপতি/ সাধারণ সম্পাদকের বরাবর ১৫০০০ (পনেরো হাজার) টাকার প্রণোদনা দেয়ার কথা উল্লেখ করেও একটি চিঠি দিয়েছে।
এরই প্রেক্ষিতে প্রেসক্লাব (গোরস্থান মোড়) গাইবান্ধা কার্যালয়ে এক জরুরি সভায় আয়োজন করা হয়।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে জরুরী সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, একটি জেলায় সাংবাদিকদের প্রেসক্লাবের চেয়ে বড় কোন সংগঠন থাকতে পারে না। সুতরাং সাংবাদিক কল্যাণ পরিষদের টাকার উৎস কিংবা তাদের সংগঠনে যথেষ্ট সমন্বয়হীনতা থাকায় প্রেসক্লাব (গোরস্থান মোড়) গাইবান্ধা নীতিগতভাবে উক্ত অনুষ্ঠান বর্জন করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
সিদ্ধান্ত মোতাবেক প্রেসক্লাব (গোরস্থান মোড়) গাইবান্ধার সকল সদস্যদেরকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ না করার জন্য বিশেষভাবে বলা হয়েছে ।
বিষয়টি অতীব জরুরী।
সভাপতি /সাধারণ সম্পাদকপ্রেসক্লাব (গোরস্থান মোড়) গাইবান্ধা।
Leave a Reply