শেখ মো: আতিকুর রহমান আতিক, গাইবান্ধা :
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রংপুর বিভাগীয় টিমের উপস্থিতিতে জেলার সাতটি ইউনিটের মধ্যে সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ ও সুন্দরগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের লক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে ।
১৪ সেপ্টেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে এ কর্মী সভার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আসফ কবীর চৌধুরী শত।
গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মিজানুর রহমান মাসুম, রংপুর বিভাগের সহ-সভাপতি মাসুদ উন নবী খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ রুবেল, মো. রুবেল মাহমুদ বাবু ও রেজাউল করিম বাবু, জেলা নেতা শফিকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ। পরে পর্যায়ক্রমে ইউনিট গুলোর আহবায়ক কমিটি ঘোষণা করা হবে।
এর আগে সেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু ও গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রয়াত খন্দকার আহাদ আহমেদের বিদ্রোহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Leave a Reply