মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শেখ হাসিনা সেতুতে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিলো শিশু সুরাইয়ার প্রান

শেখ হাসিনা সেতুতে বেপরোয়া মোটরসাইকেল কেড়ে নিলো শিশু সুরাইয়ার প্রান

আব্দুল্লাহ আল মামুন রনী, ফরিদপুর প্রতিনিধি :

বাবা-মায়ের সাথে ঘুরতে গিয়ে মোটর সাইকেল চাপায় প্রাণ গেল ছয় বছরের শিশু সুরাইয়ার। নিহত শিশুটি ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের হাটখোলারচর গ্রামের ভ্যান চালক গোলজার শেখের মেয়ে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বোয়ালমারী উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুরের শেখ হাসিনা সেতুর উপর এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার বিকেলে গোলজার শেখ সস্ত্রীক উপজেলার পার্শ্ববর্তী মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে ঘুরতে যান। এ সময় তার তিন মেয়েও সাথে ছিল। সেতুতে ঘোরাঘুরির এক পর্যায়ে বেপরোয়া গতির এক মোটরসাইকেল চাপায় গোলজারের মেজ মেয়ে সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হন। ওই দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই জন আহত হয়েছে। আহতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার সোহান (২২) ও সাজিদ (২০)। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত সাজিদ মহম্মদপুর থানায় উপ-পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত রাকিব হোসেনের ভাতিজা।
এ ব্যাপারে মহম্মদপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নাসির হোসেন বলেন, বিকেল পাঁচটার দিকে শেখ হাসিনা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় বোয়ালমারীর হাটখোলারচর গ্রামের শিশু সুরাইয়া ঘটনাস্থলেই নিহত হয়েছে। মোটরসাইকেল আরোহী আহত দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com