রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাইবান্ধার পলাশবাড়ীতে চোর ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ীতে চোর ও সাজাপ্রাপ্ত আসামীসহ ৪ জন গ্রেফতার

শেখ মো: আতিকুর রহমান আতিক,গাইবান্ধা :

গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মিন্টু মিয়া ও চোর চক্রের ২ সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার হয়েছে।

জানা যায়,পলাশবাড়ী থানা এলাকায় হঠাৎ চুরিসহ বসতবাড়ীতে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ওঠলে বিষয়টি নিয়ে পলাশবাড়ী থানা পুলিশ উদ্বিগ্ন হয়ে পরে ।
বিষয়টি মোকাবেলায় জোড়ালো তৎপরতার কথা মাথায় রেখে জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা এর সার্বিক তত্ত্বাবধানে ও তদারকিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান এর নেতৃত্বে এসআই হাসিবুর রহমান, এসআই আঃ রহমান, এএসআই জাফর ইকবাল, এএসআই মোবারক আলীসহ একটি ফোর্স মোবাইল
টেকনোলজির সহায়তায় কুখ্যাত চোর পলাশবাড়ী পৌর এলাকার গৃধারীপুর গ্রামের সিঙ্গার শো রুমের পিছনের বাসিন্দা ফুল বাবু সরকারের ছেলে
১। মোঃ সাজ্জাদ সরকার (২০) গ্রেফতার করা হয়।
এর সাথে চোরাই মোবাইলের স্কিন লগ ও আইএমইআই নম্বর পরিবর্তন কারী চোরদের অন্যতম সহযোগী জামালপুর গ্রামের আফসার আলী সাবুর ছেলে
২। মোঃ মাসুদ রানা (২৫) কে গ্রেফতার পূর্বক চোরাই মোবাইল উদ্ধার করা হয়।
অতপর পলাশবাড়ী থানার মামলা নং-১৮, তারিখ-১৪/০৯/২০২১ ধারা-৪৫৭/৩৮০/৪১১/২০১/৩৪ ধারা রুজু করা হয়।
সেই সাথে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আাসামী উপজেলার শ্রীকলা গ্রামের আব্দুল কুদ্দুস সরকারের ছেলে মিন্টু মিয়া (৪৫) কে ও নিয়মিত মামলার আসামী পৌর এলাকার রাইগ্রামের আব্দুল খাদেম প্রধানের ছেলে আবু হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com