মোঃ আবু তৈয়ব. হাটহাজারী ( চট্টগ্রাম) প্রতিনিধি :
মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার হাটহাজারী পৌরসভার কাচারি সড়কে ‘আল ফয়েজ ফাস্ট ফুড এন্ড বিরাণী হাউজ’ এ আকস্মিক অভিযান চালানো হয়। অভিযান পরিচালনাকালে রেস্টুরেন্টের খাবার তৈরি ও পরিবেশন প্রক্রিয়া পরিদর্শন করা হয়। তৃতীয় তলায় অবস্থিত রান্নাঘরটি খুবই স্যাতস্যাতে, নোংরা ও অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। তাছাড়া পোড়া তেল ও দুর্গন্ধযুক্ত সস দিয়ে খাবার তৈরি করতে দেখা যায়।
তাৎক্ষনিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।
Leave a Reply