বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঝালকাঠির চরের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

ঝালকাঠির চরের মাটি কেটে ইটভাটায় ব্যবহারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধি


ঝালকাঠির কাঠালিয়ায় বিষখালী নদী ও খালের চরের মাটি কেটে ইট ভাটায় ব্যবহার ইট কাটার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বিকেলে উপজেলার সদরের বড় কাঠালিয়া খালের তীরে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এসময় এলাকাবাসী বলেন, স্থানীয় ত্বহা ব্রিকস ফিল্ডের মালিকপক্ষ দীর্ঘদিন ধরে বিষখালী নদী চর ও কচুয়া খাল থেকে বড় কাঠালিয়া খালের মধ্যবর্তী এলাকার চরের মাটি কেটে ইট তৈরি করছেন। অব্যাহতভাবে চরের মাটি কাটার কারণে রাস্তা দেবে ও ভেঙ্গে খালে বিলীন হচ্ছে এবং নদী ভাংঙনের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

স্থানীয়রা এ ব্যাপারে বারবার অনুরোধ ও বাঁধা প্রদান করা সত্বেও কোন কর্ণপাত করছেন না ভাটা কর্তৃপক্ষ। বিষখালী নদী ও বড় কাঠালিয়া খালের ভাঙ্গন রোধে অবৈধ ভাবে চরের মাটি কাটা বন্ধ করার জোর দাবি জানানো হয় প্রতিবাদ কর্মসূচিতে।

এলাকাবাসী এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের কাছে গণস্বাক্ষরসহ লিখিত অভিযোগ দিয়েছেন।

বড় কাঠালিয়া এলাকার মো. আনোয়ার হোসেন, মো. আলী হোসেন, সিদ্দিকুর রহমান, হামেদ মোল্লাসহ ৪৭জনের গণস্বাক্ষরিত লিখিত অভিযোগে জানাগেছে, কচুয়া খাল থেকে বড় কাঠালিয়া খালের মধ্যবর্তী নদীর চরের মাটি কেটে নিচ্ছে বড় কাঠালিয়া ত্বহা ব্রিকস ফিল্ডের মালিক মো. এনামুল। অনেকবার গ্রামবাসী নিষেধ করলেও তারা মাটি কাটা বন্ধ করেনি। মাটি কাটা বন্ধ না করে উল্টো যারা বাধা দিয়েছে তাদেরকে নানা ভাবে হুমকী দিচ্ছে। চরের মাটি কাটার ফলে চর বিলিন হয়ে নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে।

তবে এবিষয় ভাটার মালিক মো. এনামুল ইসলাম অভিযোগ অস্বীকার করে জানান, আমার ভাটার জন্য নদী ও খালের চরের মাটি কখনো কাটা হয়নি, আমার ক্রয়কৃত জমির মাটিই কেটে ভাটায় ব্যবহার করছি।

কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, আমি ভাটা মালিককে ডেকে চর থেকে মাটি না কাটার জন্য কঠোরভাবে শতর্ক করে দিয়েছি। এরপরও যদি সরকারি চরের মাটি কাটে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com