শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আধুনিকায়ন সিটি সাথে সুসজ্জিত হলো মেয়রের দপ্তর

আধুনিকায়ন সিটি সাথে সুসজ্জিত হলো মেয়রের দপ্তর

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী

সংস্কার, আধুনিকায়ন ও সুসজ্জিতকরণের পর রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র দপ্তরের উদ্বোধন করা হয়েছে। সুসজ্জিত নগর ভবনে মেয়র দপ্তর কক্ষের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন

মঙ্গলবার দুপুরে মেয়র দপ্তর কক্ষের উদ্বোধন শেষে মতবিনিময়, দোয়া ও মোনাজাত করা হয়েছে। দোয়া ও মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দ, জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে দেশ ও জাতির কল্যান এবং রাজশাহীর উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।

মতবিনিময়কালে রাসিক মেয়র বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতায় রাজশাহী মহানগরীর সুনাম সর্বত্র ছড়িয়ে পড়েছে। দেশের পরিচ্ছন্ন শহরের এক নম্বরে আছে রাজশাহী। আগামীতে নগরীকে আরো তকতকে ঝকঝকে নগরীতে হিসেবে গড়ে তোলা হবে। সিটি কর্পোরেশনের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে চাই। সকলের সহযোগিতায় নগরবাসীর সেবা নিশ্চিত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মহামারি করোনার মধ্যেও দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। রাজশাহীতেও উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। বর্তমান পরিষদের মেয়াদ প্রায় তিন বছর অতিবাহিত হয়েছে। সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে অলি-গলির রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ চলমান আছে। খুব অল্প সময়ে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে। চলমান প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি হযরত শাহ্ মখদুম রূপোশ (র) দরগাহ শরীফের উন্নয়ন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান এঁর সমাধিসৌধ নির্মাণ ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নের নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, নগর ভবনের যে কক্ষগুলোর সংষ্কার ও আধুনিকায়ন প্রয়োজন পর্যায়ক্রমে সেগুলো করা হবে। ইতোমধ্যে কাউন্সিলরবৃন্দের কক্ষের সংস্কার কাজ শুরু হয়েছে। আগামীতে প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, প্রকৌশলীদের দপ্তরসহ অন্যান্য কর্মকর্তাদের কক্ষ সংস্কার ও আধুনিকায়ন করা হবে।

ওই সময় বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী জামে মসজিদের পেশ ইমাম ক্বারী মোঃ মামুনুর রশীদ। উদ্বোধন শেষে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, কর্মচারী ইউনিয়ন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com