মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৌরীপুরে ঈদগাহ মাঠে চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গৌরীপুরে ঈদগাহ মাঠে চাষাবাদ, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।


ময়মনসিংহের গৌরীপুর বোকাইনগর ইউনিয়নের স্বল্পপশ্চিমপাড়া গ্রামের শতবর্ষী ঈদগাহ মাঠ দখল করে চাষাবাদের প্রতিবাদ ও ঈদগাহ মাঠ রক্ষার দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালন শেষে চারদফা দাবীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। দাবীগুলো হলো- ঈদগাহ মাঠ দখল মুক্ত করা, ঈদগাহ মাঠে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত আদায়ের ব্যবস্থা গ্রহণ, ঈদগাহ মাঠের কমিটি পরিবর্তন করে নতুন কমিটি গঠন ও ঈদগাহ মাঠে চাষাবাদ বন্ধ করা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আল মুক্তাদির শাহীন, স্বল্প পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক, আবুল বাসার, গাজী মেম্বার, আতিকুর রহমান সুমন প্রমুখ।
কর্মসূচিতে বক্তরা বলেন স্থানীয় বাসিন্দা মাওলানা আব্দুর রহিম ১৯৫৬ সালে ২ একর ৩০ শতক জমি ঈদগাহ মাঠের জন্য ওয়াকফ করে দেন। ঈদের জামাত আদায়ের পাশাপাশি খেলাধূলার জন্য এই মাঠটি ব্যবহৃত হয়। কিন্ত ঈদগাহ মাঠের জমি দখল করতেই বর্তমান কমিটির যোগসাজশে মাঠের গাছ কর্তন করা হয়েছে এবং হালচাষ করে মাসকালাই চাষাবাদ করা হয়েছে। আমরা এর প্রতিকার চাই।
ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হেকিম বলেন ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য গাছ কর্তন ও চাষাবাদ করা হয়েছে। ঈদগাহ মাঠ দখল করার অভিযোগ সত্য নয়।
ইউএনও হাসান মারুফ বলেন ঈদগাহ মাঠের বিষয়ে স্মারকলিপি পেয়েছি। যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com