আনোয়ার সাদত জাহাঙ্গীর,ময়মনসিংহঃ
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১২ সেপ্টেম্বর ২০২১ রবিবার দুপুরে উপজেলা বিএনপির (দরিরামপুরস্থ) দলীয় কার্যালয়ে এক পরিচিতি সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা বিএনপির দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স।
উক্ত পরিচিতি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।
উক্ত পরিচিতি সভায় সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আখতারুল আলম ফারুক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ডাঃ মোফাখখারুল ইসলাম রানা, আলহাজ্ব আবুল হোসেন, অধ্যাপিকা রায়হানা ফারুক, শুক্কুর মাহমুদ, আক্তারুজ্জামান বাচ্চু, মাহবুবুল আলম, ফাতাহ মোঃ আঃ মান্নান খান, ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, ত্রিশাল পৌর বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম রাব্বানী বাদল, ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম-আহ্বায়ক আঃ আওয়াল ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা, ত্রিশাল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলেক চাঁন দেওয়ান, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল মতিন, ত্রিশাল পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মোশাররফ হোসেন মিলন,সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোঃ গোলাম ইয়াহিয়া,ত্রিশাল উপজেলা তাঁতীদলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, ত্রিশাল উপজেলা প্রজন্মদলের সাধারণ সম্পাদক আসাদ সরকার,জামান সরকার প্রমুখ।
Leave a Reply