মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আগামী দিনে মুক্তিযোদ্ধারা আরও সুযোগ সুবিধা পাবে – এমপি মোজাফফর

আগামী দিনে মুক্তিযোদ্ধারা আরও সুযোগ সুবিধা পাবে – এমপি মোজাফফর

এম.শাহীন আল আমীন, জামালপুর :

জামালপুরে সদর উপজেলার নব নির্মিত মুক্তিযোদ্ধা সংসদের ভবন শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১২সেপ্টেম্বর)দুপুরে শহরের রানীগঞ্জ বাজার সংলগ্ন উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নবনির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ভবন শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এর শুভ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক মোর্শেদা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি,মো,মোজাফফর হোসেন এমপি,
বিশেষ অতিথি, অতিরিক্ত পুলিশ সুপার সিমা রানী সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো, মোখলেছুর রহমান,
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানো,সাবেক ডেপুটি কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মো, সুজায়েত আলী, প্রমুখ।
এসময় বক্তারা জানান,পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় একটি করে আধুনিক মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মান করা হবে। এছাড়াও বর্তমান সরকার বঙ্গ বন্ধুর কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিটি মুক্তিযোদ্ধাদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছে। তাদের ভাতা সর্বোচ্চ বৃদ্ধি করেছে।
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি,মো,মোজাফফর হোসেন এমপি,জানান এই সরকার দেশের সুর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান সময় উপযোগী সংসার চলাতে অর্থিক সুযোগ বৃদ্ধির করার সাথে তাদের আবাসনের জন্য পাকা ঘর তৈরি করে দিচ্ছে। এবং মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধাদের কবর পাকা করে দেওয়া হবে। আগামী দিনে তারা আরো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এছাড়াও কোন মুক্তিযোদ্ধা যে কোন সমস্যা পরলে আমাকে প্রকাশ্যে না বলতে পারলে গোপনে জানালে আমি সমাধান করার চেষ্টা করবো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com