বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২

গৃহবধূ নির্যাতনের ভিডিও ভাইরাল, আটক ২


নোয়াখালী প্রতিনিধি:


নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক গৃহবধূকে স্বামী-দেবরের নির্যাতনের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পুলিশ অভিযুক্ত ২ আসামিকে আটক করে।

আটককৃতরা হলো স্বামী আমির হোসেন (৪০) ও তার বোন হাসিনা বেগম, তারা উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়ির মৃত মছিজ উদ্দিনের ছেলে- মেয়ে।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে দুই আসামিকে আটক করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আজ রোববার সকাল থেকে গৃহবধূকে নির্যাতনের ভিডিও চিত্রটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আমেনা বেগমকে (৩০) গতকাল বিকেল ৪টার দিকে তার স্বামী আমির হোসেন ও দেবর এরশাদ নির্দয় ভাবে চুলের মুঠি ধরে লাঠি পেটা করে এবং বেধড়ক চড় থাপ্পড়,লাথি, কিলঘুষি দিয়ে গুরুত্বর আহত করে। গৃহবধূকে নির্যাতনের ১মিনিট ১৭ সেকেন্ড ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, আমির ও এরশাদ মাদক ব্যবসা ও ডাকাতিতে জড়িত। ওদের ভয়ে কেউ এসব বিষয়ে প্রতিবাদ করার সাহস পায়না। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ বিবি আমেনা তার বাবার বাড়ি পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গতকাল বিকেলে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। পরে রোববার সকালের দিকে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তবে ঘটনায় আরেক হোতা দেবর পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

ওসি বাতেন আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ওই মামলায় সোমবার সকালে গ্রেফতারকৃত আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com