শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে সরকার-পরিকল্পনা মন্ত্রী

হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করে সরকার-পরিকল্পনা মন্ত্রী


মোঃ আতিকুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি:


হাওর এলাকার পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করছে সরকার। হাওর এলাকায় স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। হাওর এলাকার ঘরে প্রতিটি ঘর এখন বিদ্যুতের আলোয় আলোকিত। আজ দুপুরে সদর উপজেলার হালুয়ারগাও এলাকায় সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এসব কথা বলেন। বিশেষ অতিথির বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সুষম উন্নয়ন হচ্ছে। দেশবাসী অনেক সময় অনেক সরকার দেখেছে কিন্তু উন্নয়নের সরকার হলো আওয়ামীলীগ। মন্ত্রনালয়ের সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, প্রবাসী কল্যান ও বৈদেশিক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসন রতন এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ।
সদর উপজেলার হালুয়ারগাও এলাকায় দেড় একর জায়গায় ২৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে একটি একাডেমিক ভবণ, হোস্টেল,পাম্প হাউজ, সহ বিভিন্ন স্থাপনা রয়েছে। এখানে জেনারেল ইলেকট্রনিক্স, আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড,কম্পিউটার অপারেশন, গার্মেন্টস প্রশিক্ষন, ইলেকট্রিক্যাল, অটোমোটিভ, ড্রাইভিংসহ ৭টি টেড্রে ২০০ প্রবাসগামী ব্যাক্তিদের প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com